জাতীয় ছাত্রশক্তি টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে মির্জাপুর উপজেলা শাখার আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩ মাসের জন্য এই আংশিক কমিটি অনুমোদন করা হয়।
গত ০৫ অক্টোবর ২০২৬ ইং তারিখে জাতীয় ছাত্রশক্তি টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক আবু আহমেদ শেরশাহ এবং সদস্য সচিব মাহাথীর খান মো: ভাসানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।
অনুমোদিত কমিটিতে জুবায়েদ ইসলাম নিঝুম-কে আহবায়ক এবং মানিক আহমেদ হিমু-কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে গুরুত্বপূর্ণ অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেনসিনিয়র যুগ্ম-আহবায়ক: সাজ্জাদ হোসেন শাওন, যুগ্ম আহবায়ক মিম আক্তার, সোহান হোসেন, জাহিদ হাসান, নিলয় আহমেদ নাজমুল, আল আমিন হোসেন ও শামীম পারভেজ খান।সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রিন্স সোহান, যুগ্ম সদস্য সচিব জাহিদ হোসেন জিতু, রাফি সিকদার, মো: আল আমিন ও নূর মুহাম্মদ। মুখ্য সংগঠক: ইমন মিয়া, সংগঠক সামিউল আহমেদ, হৃদয় খান, রাফসান হোসেন শিপলু, ইউসুফ আবদুল্লাহ ও রাসেল মাহমুদ। এ ছাড়াও কমিটিতে আরও ১৩ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আগামী ৩ মাসের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানা গেছে