অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমাদ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো:নিজামুল ইসলাম, মধুপুর পাইলট সরকারি রানীভবনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ আ: বাছেদ, মধুপুর শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম স্বপন,আশ্রা ফাজিল মাদ্রাসার প্রধান শিক্ষক আজিজুল হক, গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:হাফিজুর রহমান প্রমূখ।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় চারগুণী শিক্ষককে সংবর্ধিত করা হয়। গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিদের
হাতে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠিত সঞ্চালনা করেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: উবায়দুল্লাহ হক