ঢাকা | 03 October 2026

ভূঞাপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
আসন্ন র্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ভূঞাপুর থানা, টাঙ্গাইলের আয়োজনে উপজেলার সকল দুর্গাপূজা মন্দির কমিটির সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভূঞাপুর থানা কম্পাউন্ডে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জনাব এ কে এম রেজাউল করিম, অফিসার ইনচার্জ, ভূঞাপুর থানা, টাঙ্গাইল। সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পূজা মণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের নিরাপদ চলাচল, যানবাহন ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও পূজা মণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা গুজবের সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য মন্দির কমিটির সদস্যদের আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত পূজা মন্দির কমিটির সদস্যবৃন্দ তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
মতবিনিময় সভায় ভূঞাপুর উপজেলার সকল দুর্গাপূজা মন্দির কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ