ঢাকা | 01 October 2026

নাগরপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 1, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের নাগরপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক সমস্যা নিরসনের লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আ. মমিন, স্বাস্থ্য কর্মকর্তা ড. আব্দুল কাদির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার ও মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।

বিশেষ আমন্ত্রণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, খন্দকার নুরুল মোমেন কায়েসসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ