ঢাকা | 01 October 2026

ভূঞাপুরে বালু পরিবহনের কাগজপত্র না থাকায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 1, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ভূঞাপুরে বালু পরিবহনের কাগজপত্র না থাকায় ৫ জনের সাড়ে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন বালুরঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান। মোবাইল কোর্ট পরিচালনাকালে ভূঞাপুর থানা ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে টাঙ্গাইলের বাগান বাড়ী এলাকার তোতা শেখের ছেলে এখলাস (৪৮) কে দুই লক্ষ টাকা, একই এলাকার নামদারের ছেলে আব্দুল লতিফ (৫০) কে এক লক্ষ টাকা, ভূঞাপুর উপজেলার পাটিতাপাড়া এলাকার আনছের আলীর ছেলে আকবর প্রামাণিক (৫০) কে ৫০ হাজার টাকা, সিরাজগঞ্জের পাইকপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে সবুজ (৩০) কে এক লক্ষ টাকা এবং সিরাজগঞ্জ সদরের ফজলুল রহমানের ছেলে নায়েব আলী (৬০) কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় লতিফের বালুঘাট বন্ধ করে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান জানান- অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলার যমুনা নদীর পাশে বিভিন্ন বালুরঘাটে অভিযান পরিচালনা করা হয়। এসময় বালু পরিবহনের কাগজপত্র না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫ জন ব্যক্তিকে সাড়ে পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং লতিফের বালুঘাট বন্ধ করে দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ