ঢাকা | 01 October 2026

টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক আবু সাঈদ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 1, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন পিরোজপুরের বর্তমান জেলা প্রশাসক আবু সাঈদ।তাকে বদলি করে টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করেছে সরকার।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তিনি মাদারীপুর জেলার কালকিনী উপজেলার অধিবাসী।ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে সফলতার সাথে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন পেশাগত কর্মজীবন ও পদায়ন করেন।তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) একজন কর্মকর্তা এবং সহকারী কমিশনার হিসেবে প্রশাসনে তার কর্মজীবন শুরু করেন।

কর্মজীবনের শুরুর দিকে তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ফলে টাঙ্গাইল জেলায় কাজের পূর্ব অভিজ্ঞতা তার রয়েছে।
২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি মাঠ প্রশাসনে পদোন্নতি পেয়ে ২০২৫ সালের নভেম্বর মাসে পিরোজপুর জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।পিরোজপুরে প্রায় ১০ মাস সফলভাবে দায়িত্ব পালনের পর,২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক হিসেবে বদলি ও পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী টাঙ্গাইল ছাড়াও নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

পিরোজপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো.গোলাম রব্বানীকে নিয়োগ দেওয়া হয়েছে। নীলফামারীর জেলা প্রশাসক হিসেবে অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবির এবং পটুয়াখালীর জেলা প্রশাসক হিসেবে অর্থ বিভাগের উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রশাসনের এ রদবদলের মাধ্যমে টাঙ্গাইল সহ চার জেলায় নতুন জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ