ঢাকা | 01 October 2026

টাঙ্গাইলে প্রবীণ সংবাদপত্রের এজেন্ট আবুল খায়েরের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 30, 2026 ইং
ছবির ক্যাপশন: প্রয়াত আবুল খায়ের ছবির ক্যাপশন: প্রয়াত আবুল খায়ের
ad728
সংবাদপত্রের প্রবীণ এজেন্ট টাঙ্গাইল শহরের আবেদীন পেপার হাউজের মালিক আবুল খায়ের (৫৭)  ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহী বাজিউন। তিনি সোমবার সন্দ্ব্যা ৬ টার দিকে শহরের আকুর টাকুরের নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু ঘটে । তিনি টাঙ্গাইলের এককালের একমাত্র  সংবাদপত্রের  এজেন্ট জয়নাল আবেদীনের পুত্র। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুনগ্রাহী  রেখে গেছেন । তার মৃত্যুতে টাঙ্গাইলের সাংবাদিক ও সংবাদপত্রের হকারসহ সকল স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছে। মরহুমের জানাযার নামাজ গতকাল মঙ্গলবার সকালে তার নিজ বাড়ি নিকটস্থ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।পরে তাকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ