ঢাকা | 01 October 2026

টাঙ্গাইলের ১২ উপজেলায় একযোগে ৫ হাজার বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 30, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ঢাকা বিভাগাধীন জেলাসমূহে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় একযোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫,০০০ ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গৃহীত এই কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল পৌর উদ্যানে বিলুপ্তপ্রায় দেশীয় বনজ প্রজাতির একটি 'মহুয়া' গাছের চারা রোপণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক।

বৃক্ষরোপণকালে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন, পরিবেশ-বান্ধব দেশীয় প্রজাতির গাছ সংরক্ষণ বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। বিশেষ করে মহুয়াসহ যেসব দেশীয় প্রজাতির গাছ ক্রমশ বিলুপ্তির পথে, পরিকল্পিত বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে সেগুলোকে প্রকৃতিতে ফিরিয়ে আনা সম্ভব।

আজ দিনব্যাপী জেলার ১২টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, সামাজিক প্রতিষ্ঠান ও সরকারি খাস জমিতে এসব চারা রোপণ করা হয়। পরিবেশ রক্ষায় দেশীয় প্রজাতির গাছ লাগানোর এই উদ্যোগকে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ