টাঙ্গাইল জেলা পুলিশের গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, পরোয়ানা ও বিভিন্ন মামলায় মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, জেলার বিভিন্ন থানা ও ইউনিটে পরিচালিত অভিযানে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও পরোয়ানামূলে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় ২৫৯ পিস ইয়াবা, ৬০ গ্রাম গাঁজা ও ২ দশমিক ৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ীসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।