ঢাকা | 06 October 2026

ধনবাড়ীতে মরহুম আব্দুল হালিম স্মৃতি হা ডু ডু খেলার উদ্বোধন

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 5, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ধনবাড়ীর চরধলী এলাকায় জাতীয় খেলা হা ডু ডু অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩অক্টোবর)বিকেলে উপজেলার পাইস্কা ইউনিয়নের চরধলী দক্ষিন পাড়া বংশাই নদীর তীরে ঈদ গাঁ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

স্থানীয় যুবদল নেতা পাইস্কা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোখলেছুর রহমান মোখলেছের আয়োজনে মরহুম আব্দুল হালিম স্মৃতি স্মরণে হা ডু ডু টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলাটির উদ্বোধন করে প্রধান অতিথি’র বক্তব্য দেন,ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ধনবাড়ী কলেজের সাবেক ভিপি এনামুল হক।  

এসময় আরোও বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা যুব দলের আহবায়ক ফেরদৌস ফকির রতন, সদস্য সচিব আলী আল সাফী রিমু, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ ফজলুল হক মধু ও যুবদল নেতা মোখলেছুর রহমানসহ অন্যান্যরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে  ও শিক্ষা পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। তাই এই ঐতিহ্যবাহি জাতীয় খেলা হা ডু ডু’র আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

খেলায় ধনবাড়ীর কুর্শি বনাম গোপালপুরের ভাদুরীর চর একাদশ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি ধনবাড়ী,মধুপুর, গোপালপুর ও সরিষাবাড়ীর অনেক লোকজন উপভোগ করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ