ঢাকা | 06 October 2026

ঘাটাইলে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 6, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের ঘাটাইলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঘাটাইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের হলরুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ নূরী তাসমিন উর্মি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান হাবিবুল্লাহ (দেলোয়ার), বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঘাটাইল উপজেলা শাখার আহ্বায়ক খন্দকার তাহাজ্জদ হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি ও সাগরদিঘী কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন খালিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকতার মর্যাদা বৃদ্ধি এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের নির্বাচিত গুণী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. খলিলুর রহমান।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ