ঢাকা | 14 September 2026

শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 14, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) মাকসুদা ইয়াসমিনকে পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় নার্সিং ইনস্টিটিউটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা ইনচার্জের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে তাঁর অপসারণ দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন হিফজুল বারী, সাইফুল্লাহ সামিন, ফাহাদুল, অনন্ত, ওবায়দুর, কৌশিক, বিশ্বজিৎ, অজিত, অপু, সাদিকুল, আদনান, মমিন, মুসা, রাজু, নীরা, রাফিয়া, রূপা, সাদিয়া, পূজা ও লিজাসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ওপর অবিচার, কটূক্তি, অত্যাচার, অন্যায় আচরণ, প্রাতিষ্ঠানিক বিষয়ে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির প্রতিবাদে তাঁরা মানববন্ধন করছেন। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) মাকসুদা ইয়াসমিনকে পদ থেকে অপসারণের দাবি জানান তাঁরা।বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে পদ থেকে অপসারণ করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে নার্সিং ইনস্টিটিউট, শেরপুরের ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) মাকসুদা ইয়াসমিন বলেন, শিক্ষার্থীরা তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগের ভিত্তিতে মানববন্ধন করছেন, তার কোনো একটি অভিযোগও যদি যৌক্তিক হয় এবং তদন্তের মাধ্যমে সত্যতা পাওয়া যায়, তাহলে কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিলে তিনি তা মেনে নেবেন।

তিনি আরও বলেন, নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর গুলশান আরা ও শরিফা আক্তার মিলে গতকাল এই ইস্যুটি তৈরি করে শিক্ষার্থীদের উসকে দিয়েছেন।

এ বিষয়ে তিনি কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানান।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ