টাঙ্গাইলের সখীপুরে পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওষুধ কোম্পানির প্রতিনিধিগণের সংগঠন ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)। গতকাল সোমবার বেলা ১১টার দিকে পৌর শহরের তালতলা চত্বরে সংগঠনটির উপজেলা শাখা মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে ফারিয়ার উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার মুহাম্মদ সবুর রেজা, ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ূন কবির প্রমুখ বক্তব্য দেন।