ঢাকা | 19 April 2026

সরকার গঠনের পর থেকেই মানুষের কল্যানে কাজ শুরু করেছে বিএনপি-- আহমেদ আজম খান

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 19, 2026 ইং
ছবির ক্যাপশন: টাঙ্গাইলের  দাপনাজোড় ঝিনাই নদীর উপর এলজিইডি নির্মিত ২৮২ মিটার পিএসসি গার্ডার সেতু ছবির ক্যাপশন: টাঙ্গাইলের দাপনাজোড় ঝিনাই নদীর উপর এলজিইডি নির্মিত ২৮২ মিটার পিএসসি গার্ডার সেতু
ad728
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, সরকার একেবারে শূন্য হাতে উন্নয়ন শুরু করেছে। সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই। তারপরও আমরা উন্নয়ন কর্মকান্ড শুরু করেছি। অতিগুরুত্বপূর্ণ ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত ফোরলেন সড়কের বিষয়টি আমার নির্বাচনি প্রতিশ্রুতি। আমি এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। অচিরেই ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত ফোরলেন সড়কের বাস্তবায়ন কাজ শুরু হবে ইনশাল্লাহ।

 শনিবার(১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড়ে ঝিনাই(পুংলি) নদীর উপর এলজিইডি নির্মিত ২৮২ মিটার পিএসসি গার্ডার বৃজের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে মন্ত্রী দৃষ্টিনন্দন সেতুটি ঘুরে ঘুরে দেখেন এবং স্থানীয় গণমানুষের সঙ্গে কথা বলেন। 
 
উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পরপরই বাসাইল-সখীপুরসহ সারাদেশে উন্নয়ন কর্মকান্ড শুরু করে দিয়েছি। তার অংশ হিসেবেই আজকে এই দাপনাজোড় বৃজ উদ্বোধন করা হলো। আজকেই সখীপুরে একটি রাস্তা ও বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। 

তিনি বলেন, গত সপ্তাহে আমরা বাসাইল উপজেলার সিংগারডাক-পাথরঘাটা বৃজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এভাবেই বাসাইল-সখীপুরে উন্নয়নের বিপ্লব ঘটিয়ে দেব ইনশাআল্লাহ। সারাদেশেই এই সরকারের মেয়াদে উন্নয়ন কর্মকান্ড এমনভাবে হবে, যাতে করে সারা বাংলাদেশের মানুষ সেই উন্নয়ন কর্মকান্ডের সুফল পেতে পারে।

এ সময় টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, বাসাইল উপজেলা প্রকৌশলী(এলজিইডি) কাজী ফাত্তাউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) সিআইবিআরআর প্রকল্পের আওতায় ২৯ কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৭৪৯ টাকা ব্যয়ে ২৮২ মিটার পিএসসি গার্ডার ব্রিজটি ঠিকাদারি প্রতিষ্ঠান হামিম-সালেহ(জেভি) নির্মাণ কাজ বাস্তবায়ন করে।
    



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ