ঢাকা | 06 February 2026

টাঙ্গাইলে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর মহড়া

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 6, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
আসন্ন নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনমনে নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে মহড়াটি শুরু হয়।

মহড়াটি সার্কিট হাউস থেকে বের হয়ে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকা পরিদর্শন করে পুনরায় সার্কিট হাউসে এসে শেষ হয়। এ সময় টহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়।

মহড়ায় নেতৃত্ব দেন টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার মো. শাহিন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজওয়ান, সেনাবাহিনীর ক্যাপ্টেন রেদওয়ান, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিনসহ পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনী সময়ে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই যৌথ মহড়া পরিচালনা করা হয়েছে। নির্বাচন পর্যন্ত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ