ঢাকা | 17 September 2026

ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়নে টাঙ্গাইল শহর জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 17, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
চট্টগ্রামের পর এবার ঢাকা টু রংপুর অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানিসংকট নিরসনসহ ছয় দাবিতে পরবর্তী এই কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।

বুধবার বিকেলে শহর জামায়াতের উদ্যেগে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারে পস্তুতি  সভাটি অনুষ্ঠিত হয়। 

জামায়াতের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ সেপ্টেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর গাজীপুর বাইপাস, টাঙ্গাইলের নগর জালপাই, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার চারমাথা ও গাইবান্ধার পলাশবাড়ীতে কয়েকটি পথসভার আয়োজন করা হবে। সবশেষে রংপুর জিলা স্কুলের মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

জামায়াতে ইসলামী জানিয়েছে, বৈঠকে লংমার্চ সফল করতে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। উপস্থিত সংশ্লিষ্ট জেলা ও উপজেলার নেতারা লংমার্চ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে মতামত ও পরামর্শ দেন।বৈঠকে লংমার্চ বাস্তবায়ন করতে টাঙ্গাইল শহর জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক, মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াত ইসলামের আমির আহসান হাবীব মাসুদ ও জেলা নায়েবে আমির অধ্যাপক,খন্দকার আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ