কালিহাতীর তিন প্রবীণ গুণী শিক্ষককে " গোপীনাথ মজুমদার স্মৃতি সম্মাননা " প্রদান করা হয়েছে। এলেঙ্গার গোপীনাথ মজুমদার স্মৃতি গ্রন্থাগার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এ সম্মাননা প্রদান করে। সম্মাননাপ্রাপ্ত তিনজন গুণী শিক্ষক হলেন- কালিহাতীর ঘড়িয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দানেছ আলী, বেরী পটল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম মিঞা এবং ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক কালীপদ সরকার।
০৮ নভেম্বর, রবিবার দুপুরে মশাজান " মমতালয়" এ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মৃতি গ্রন্থাগারের সভাপতি চৌধুরী মমতা মজুমদার। এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. মোজাম্মেল হক হিরু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সরকারি শামসুল হক কলেজের উপাধ্যক্ষ মো. নয়া মিয়া। মুখ্য আলোচক ছিলেন লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম। আলোচনায় অংশ গ্রহন করেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কালিহাতী উপজেলা শাখার সভাপতি মু. হাবিবুল বাশার তারেক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক শিক্ষক সমিতি কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, শিক্ষকনেতা রবীন্দ্র নারায়ন দত্ত, ডা৷ গনেশ চন্দ্র সাহা, মো. আবু তালেব প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, প্রয়াত শিক্ষাব্রতী গোপীনাথ মজুমদার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি পাঠাগার আন্দোলনসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে গুতুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ১৩ নভেম্বর মৃত্যুর পর তাঁর স্মৃতি রক্ষার্থে নিজ গ্রামে প্রতিষ্ঠিত হয় " গোপীনাথ মজুমদার স্মৃতি গ্রন্থাগার"।