ঢাকা | 17 November 2026

টাঙ্গাইলে কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 17, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে টাঙ্গাইলে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি এবং নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ জেলা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি আনম আব্দুল গফুর খান, সাধারণ সম্পাদক রেজাউল করিম খান রুমি, সহ-সভাপতি শফিউল ইসলাম বাদল, সিনিয়র উপদেষ্টা শহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা তাঁদের বর্তমান অধিক্ষেত্র বহাল রাখার দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত মুসলিম নিকাহ্ রেজিস্ট্রাররা অংশগ্রহণ করেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ