ঢাকা | 21 November 2026

অপশক্তির ষড়যন্ত্র জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে--প্রতিমন্ত্রী টুকু

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 21, 2026 ইং
ছবির ক্যাপশন: টাঙ্গাইলে গ্রামীণ সড়ক উন্নোয়নকাজের ভিস্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে দোয়ায় অংশ নেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টৃুকু ও স্থানীয় নেতৃবৃন্দ। ছবির ক্যাপশন: টাঙ্গাইলে গ্রামীণ সড়ক উন্নোয়নকাজের ভিস্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে দোয়ায় অংশ নেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টৃুকু ও স্থানীয় নেতৃবৃন্দ।
ad728

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের রায় নিয়ে আমরা আজ নির্বাচিত হয়েছি। জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সেই অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে টাঙ্গাইল-চারাবাড়ী-তোরাবগঞ্জ সড়কের বিভিন্ন উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের রায়কে সবার শ্রদ্ধা জানানো উচিত। পাঁচ বছর পরপর ভোট দেওয়ার সুযোগ পান নাগরিকেরা। জনগণ চায় নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক এবং তাঁরা নিজেদের প্রতিনিধি নির্বাচিত করুন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, জনগণ মনে করে সেই ষড়যন্ত্র মূলত তাদের বিরুদ্ধেই। তাই সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে জনগণ।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় ছিল। চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল রাস্তাটি পাকা করা। অবশেষে এর নির্মাণকাজের উদ্বোধন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আগামী দিনেও চরাঞ্চলের মানুষের প্রত্যাশা অনুযায়ী এলাকার উন্নয়নে কাজ করে যাব।

এদিন প্রতিমন্ত্রী বাগবাড়ি বাজার থেকে ইশাপাশা পর্যন্ত ২ দশমিক ৯ কিলোমিটার সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি খেজুরতলা বাজার থেকে তোরাবগঞ্জ বাজার পর্যন্ত ২ দশমিক ২৯ কিলোমিটার নবনির্মিত সড়কের উদ্বোধন করেন তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব উন্নয়নকাজ করা হচ্ছে।

এলজিইডির টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ