ঢাকা | 25 November 2026

ভূঞাপুরে পিকআপ বোঝাই সার আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 25, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 টাঙ্গাইলের ভূঞাপুরে কালোবাজারি করার সময় পিকআপ বোঝাই সার আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। 

সোমবার বিকেলে ওই সারের বস্তাগুলো পিকআপযোগে টাঙ্গাইল শহরের ছয়আনী বাজার থেকে উপজেলার গোবিন্দাসীতে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে পুলিশ সেটি আটক করে থানা নিয়ে যায়। 

জানা গেছে, উপজেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সার ডিলার রশিদ খান কালোবাজারি করার জন্য বাড়তি দামে সার বিক্রির জন্য অনুমোদনহীনভাবে ক্রয় রশিদ ছাড়াই টাঙ্গাইল থেকে পিকআপ বোঝাই সার তার ডিলার পয়েন্টে নিয়ে যাচ্ছিল। পিকআপটিতে ৫০ বস্তা সার ছিল। পরে খবর পেয়ে স্থানীয়রা পিকআপটি আটক করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ চালকসহ পিকআপ থানায় নিয়ে যায়। পরে পিকআপ ও চালকসহ সার ছেড়ে দেয়া হয়েছে৷ 

কৃষি মন্ত্রণালয়ের  সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা অনুযায়ী, অনুমোদিত সার ডিলাররা নির্ধারিত বরাদ্দ ও অনুমোদিত উৎসের বাইরে খোলা বাজার বা অন্য কোনো অননুমোদিত উৎস থেকে সার কিনতে বা সরবরাহ করতে পারবেন না।

পিকআপের চালক মমিনুর রহমান বলেন, টাঙ্গাইলের ছয়আনী বাজার থেকে সার গোবিন্দাসী যাচ্ছিল। তবে কোন চালান কপি বা ক্রয় রশিদ নেই। কার কাছে যাবে সেটাও জানিনা শুধু গোবিন্দাসীর কথা বলেছে। 

কৃষকরা বলছেন, বাজারে বাড়তি দামে সার কিনতে হচ্ছে তাদের। এই সুযোগে ডিলাররা কালোবাজারি করে সার এনে বেশি দামে বিক্রি করছে। 

সার ডিলার রশিদ খান বলেন, সারের চাহিদা থাকায় টাঙ্গাইল থেকে এক পিকআপ সার কিনেছিলাম। সেটি আনার সময় আটক করা হয়েছিল। পরে কেনার রশিদ দেখিয়ে ছাড়িয়ে আনা হয়েছে। 

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম বলেন, সারের ডিলার কেনার রশিদ দেখানোয় ছেড়ে দেয়া হয়েছে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ