ঢাকা | 23 July 2026

মধুপুরে শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুমেলা ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 23, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং আনন্দঘন পরিবেশে শিক্ষার প্রসারের লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে দিনব্যাপী শিশুমেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মেলায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে মেধা বৃত্তিপ্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে।

শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কেরামত আলী এবং শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকাদ্দেছ আলী।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা মল্লিক।

আয়োজন সম্পর্কে তাহমিনা মল্লিক জানান, শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শিক্ষার প্রসার ঘটানোই আমাদের এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। সংবর্ধনার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনায় আরও উৎসাহিত হবে বলে আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলাজুড়ে খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সাংস্কৃতিক উপস্থাপনা পুরো প্রাঙ্গণকে মুখরিত করে তোলে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ