ঢাকা | 09 October 2026

ধনবাড়ীতে নিত্যপণ্যের বাজার চিত্রের লিফলেট বিতরণ করলো বিএনপি

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 9, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ধনবাড়ীতে নিত্যপন্যের বাজার পরিস্থিতি ও সরকারের সফলতা সম্বলিত লিফলেট বিতরণ করেছে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার(৮অক্টোবর) সকালে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র দলীয় কার্যালয় থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়।

ধনবাড়ী বিএনপি’র কার্যালয় থেকে ঢাকা-টাঙ্গাইল- জয়দেবপুর-জামালপুর মহাসড়কের পাশের সকল দোকানী ও পথচারীদের মধ্যে বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং দেশের বর্তমান খাদ্য মজুদ ও বাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন।

এসময় ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবহান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি,  সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান বিএসসি, বীরতারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমির হোসেন তারা মিলিটারী, যদুনাথপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ, ধনবাড়ী পৌর জাসাসের আহবায়ক প্রভাষক ওসমান গণি দুলাল, উপজেলা ছাত্র দলের সভাপতি সাজ্জাদ খান সুজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজীব, ও যুবদল, মহিলা দল সহ বিএনপি’র সকল সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ