ঢাকা | 08 October 2026

পুলিশের পিকআপের ধাক্কায় নারী আহত, ‘সদস্যরা নেশাগ্রস্ত ছিলেন’ দাবি বিএনপি নেতার

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 8, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের পিকআপ চাপায় এক নারী গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধনবাড়ী স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকার ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে এ ঘটনা ঘটে। তবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি । ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন পথচারী ছিলেন।

স্থানীয়রা জানান, ধনবাড়ী থানা পুলিশের একটি পিকআপভ্যান গাড়িতে করে থানার এস আই আরিফুল ইসলাম ও এস আই ফিরোজ ধনবাড়ী থানা থেকে জামালপুরের দিকে যাচ্ছিলো। গাড়িটি চালাচ্ছিলো ধনবাড়ী থানার গাড়ি চালক গোলাম মোস্তফা। এসময় গাড়িটির গতি নিয়ন্ত্রণ করতে না পেরে অজ্ঞাত নারীকে চাপা দেয়। পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে ধনবাড়ী স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ধনবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সহ আরো অনেকে বলেন, দুর্ঘটনার সময় আমি সহ আরো অনেক নেতা কর্মীসহ সাধারণ লোকজন ১০০গজ দূরত্বে ছিলাম। দ্রæত ঘটনাস্থলে এসে দেখি পুলিশের গাড়ির নিচে এক নারী পড়ে আছে। পরে তাকে  বের করে অটোভ্যান তুলে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পুলিশ ভ্যানে তাকে তোলেনি। এসময় পুলিশ সদস্য আরিফ ও ফিরোজ ওই গাড়িতেই ছিলো। কিন্তু তাদের দেখে মনে হচ্ছিলো তারা মাত্রই নেশা করে ফিরতেছিল। এই পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার অনুরোধ তাদের । এছাড়াও রাতের বেলায় ধনবাড়ী সরকারী হাসপাতালে এ্যাম্বুলেন্স’র চালক সিদ্দিককে বার বার ফোন করা হলেও পাওয়া যায়নি। সেই সাথে ঐ সময় জরুরী বিভাগে থাকা ডাক্তার চালক কোথায় আছেন তা জানেন না। পরে বাইরের প্রাইভেট গাড়ীতে আহত নারীকে ময়মনসিংহ পাঠানো হয়। হাসপাতালেও নানা অনিয়ম হচ্ছে এগুলোও দেখা দরকার সরকারের।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুস সালাম সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,মানসিক ভারসাম্যহীন ওই নারী হঠাৎ করেই রাস্তার মাঝে চলে আসলে পুলিশের গাড়ির সাথে ধাক্কা লাগে। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। সেখানে পুলিশ তার পরিচর্যায় সহায়তা করছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ