বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ জেলার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম, জনসেবা ও বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় টাঙ্গাইলের উন্নয়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার হয়। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক আবু সাঈদ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং ,অবৈধভাবে ভূমি দখলদার প্রতিরোধ , টাঙ্গাইলে ঐতিহ্যগুলো সংরক্ষণ ও সংস্কার করে নিরাপদ টাঙ্গাইল গড়ে তোলার ব্যক্ত করেন। এছাড়াও গনমাধ্যমেকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত না করার পাশাপাশি সত্য ও বস্ত নিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গুরুত্ব আরোপ করেন।