বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাতে টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে এতিম (শিশু) কোরআনের পাখিদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ। আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জিয়া সাইবার ফোর্স এর সভাপতি মো: রেজাউল খান বাবু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া সাইবার ফোর্স এর সদস্য সচিব মীর মাহফুজুর রহমান মিশু। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্স এর সিনিয়র যুগ্ম আহবায়ক ,মো: সবুজ মিয়া, টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক তানভীর হাসান খান শাহীন,সাবেক সহসভাপতি সাজ্জাদ হোসেন রবিন , সাবেক সহ সভাপতি তারিকুল হাসান সিদ্দিকী ,সাবেক সহসভাপতি বিদ্যুৎ , সাবেক সহ সভাপতি মনছুর রহমান খান দোলন, জিয়া সাইবার ফোর্স এর সদস্য রানা, সাদসহ সকল সদস্যবৃন্দ।