ঢাকা | 20 August 2026

টাঙ্গাইলে অগ্নিকান্ড রোধ ও অনসাইড পেশেন্ট ম্যানেজমেন্ট মহড়া

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 20, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
দুর্যোগ মোকাবিলায় প্রস্ততি, অগ্নিকান্ডে উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা ও দুর্ঘটনাকবলিত রোগীদের তাৎক্ষণিক ব্যবস্থাপনা বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে টাঙ্গাইলের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল এবং ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এ মক ড্রিল অনুষ্ঠিত হয়।

বিভিন্ন স্টেকহোল্ডারের সমন্বয়ে অগ্নিকান্ড মোকাবিলা, উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা এবং অনসাইড পেশেন্ট ম্যানেজমেন্ট বিষয়ে বাস্তবভিত্তিক মহড়া পরিচালনা করা হবে। এ আয়োজনের মাধ্যমে হাসপাতালগুলোতে আকস্মিক দুর্ঘটনা বা দুর্যোগের সময় রোগী, স্বজন ও সংশ্লষ্টদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার সক্ষমতা যাচাই করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আয়োজিত এ মক ড্রিল বাস্তবায়নে কাজ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন স্টেকহোল্ডার। মহড়াটির সার্বিক তত্ত্বাবধানে থাকেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। ‘দুর্ঘটনা দুর্যোগে, সবার পাশে-সবার আগে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মক ড্রিলের মাধ্যমে দুর্যোগকালীন জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি হাসপাতালের জরুরি প্রস্ততি আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার, এনডিসি দীপ ভৌমিক, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মো: আব্দুল কুদ্দুস, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উপ-পরিচালক ডা. খন্দকার সাদেকুর রহমান সহ সরকারি দপ্তরে বিভিন্ন কর্মকর্তা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ