ঢাকা | 25 November 2026

ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ দোকানে ২০ হাজার টাকা জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 25, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে তেল মজুদ ও নকল প্রসাধনী বিক্রির দায়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার পাথাইলকান্দি ও গোবিন্দাসী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুদ এবং নকল প্রসাধনী বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে মেসার্স প্রামানিক এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মেসার্স তালুকদার এন্টারপ্রাইজকে ৭ হাজার টাকা এবং গরীব স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আসাদুজ্জামান রোমেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ