ঢাকা | 21 November 2026

নিয়ম মেনে কাজ করুন, দুর্নীতিকে না বলুন’ স্লোগানে দুই রোভারের ১৫০ কিলোমিটার পদযাত্রা সম্পন্ন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 21, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

‘নিয়ম মেনে কাজ করুন, দুর্নীতিকে না বলুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ সম্পন্ন করেছেন বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের দুই সদস্য। পরিভ্রমণকারী রোভাররা হলেন—ত্রিপত্র মুক্ত মহাদলের সিনিয়র রোভার মেট রোভার মো. অনিক হাসান এবং সাকসেস ওপেন স্কাউট গ্রুপের সদস্য রোভার আব্দুর রাহিম।

রোভার স্কাউটিংয়ের সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ (পিআরএস) অর্জনের লক্ষ্যে তারা এই দীর্ঘ পদযাত্রায় অংশ নেন।

গত ১৫ নভেম্বর (২০২৬) সকাল ৮টায় রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোড থেকে তারা এই পরিভ্রমণ শুরু করেন। গাজীপুর, ভালুকা, ত্রিশাল ও মুক্তাগাছা হয়ে টাঙ্গাইলের আনারসের রাজ্য খ্যাত মধুপুরে এসে তাদের এই ১৫০ কিলোমিটারের যাত্রা সমাপ্ত হয়।

একনজরে পরিভ্রমণ সূচি:

১৫ নভেম্বর: উত্তরা জসীমউদ্দীন রোড থেকে বাহাদুরপুর (রোভারপল্লী), গাজীপুর।

১৬ নভেম্বর: বাহাদুরপুর (রোভারপল্লী) থেকে ভালুকা সিড স্টোর, ময়মনসিংহ।

১৭ নভেম্বর: ভালুকা সিড স্টোর থেকে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

১৮ নভেম্বর: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে মুক্তাগাছা হয়ে মধুপুর, টাঙ্গাইল।

মধুপুরে পৌঁছানোর পর পরিভ্রমণকারী দুই রোভারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ স্কাউটস, মধুপুর উপজেলা শাখার সম্পাদক মো. হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক ওয়াদুদ কবির , সহকারী কমিশনার (জনসংযোগ ও রিপোর্টিং) মো. শাহজাহান আলী এবং নির্বাহী কমিটির ট্রেজারার আব্দুল মজিদ।

এ সময় মধুপুর উপজেলা স্কাউটসের নেতৃবৃন্দ পরিভ্রমণকারী রোভারদের এই দুঃসাহসিক ও জনসচেতনতামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের আগামীর পথচলার সফলতা কামনা করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ