ফ্যাসিবাদ আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় নড়াইল জেলার কালিয়া উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হওয়ার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাসাস নেতৃবৃন্দ। শনিবার (২১নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা জাসাস এর সভাপতি ইউসুফ আলী, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান তুহিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ন সম্পাদক তারেকুজ্জামান, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা জাসাস এর আহ্বায়ক আব্দুর রউফ, মধুপুর উপজেলা আহ্বায়ক আবু সাঈদ, ধনবাড়ী পৌর আহবায়ক টিটু ও যুগ্ন আহ্বায়ক সিরাজউদ্দৌলাসহ দাসাস নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, এই দেশে আগুন সন্ত্রাস চলবেনা,দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে আইনে আনতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে। মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।