ছবির ক্যাপশন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে বিএনপির জয়জয়কার হয়ে গেছে। জেলার ১২টি উপজেলা নিয়ে গঠিত ৮টি আসনের ৭টিতেই বিএনপি মনোনীত প্রার্থী জয়লাভ করেছে। শুধুমাত্র টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ জয়লাভ করেছেন। বিজয়ীরা সকলেই বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।
বেসরকারিভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন জামায়তে ইসলাম মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ হুমায়ুন কবীর। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ জয়লাভ করার খবর পাওয়া গেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী এসএম ওবায়দুল হক নাসির। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন সাবেক মন্ত্রী ও এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী। টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ। টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল।