ঢাকা | 01 October 2026

ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 30, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি মো. সুরুজকে (৫৫) গ্রেপ্তার করেছে এস আর বি-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটের দিকে জেলার মধুপুর উপজেলার অরণখোলা বটতলা, কাকরাইদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এস আর বি জানায়, গ্রেপ্তার সুরুজ ধনবাড়ী থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান আসামি। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী তার নানীর সঙ্গে নানীর বাড়িতে বসবাস করত। গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে সুরুজ বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে তাকে নিজের চায়ের দোকানে নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর নানী বাদী হয়ে ধনবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি ২৫ সেপ্টেম্বর ধনবাড়ী থানায় মামলা নম্বর-১৫ হিসেবে নথিভুক্ত হয়। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ধারা ৯(১) প্রযোজ্য করা হয়েছে।

এস আর বি-১৪ জানায়, মামলা দায়েরের পর থেকেই আসামি সুরুজ গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের পরিপ্রেক্ষিতে সিপিসি-৩, এস আর বি-১৪, টাঙ্গাইল ক্যাম্প আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুরুজকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইলের ধনবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এস আর বি



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ