টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন। এ সময় “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গান পরিবেশনের মধ্য দিয়ে পুরো এলাকা শোক ও শ্রদ্ধার আবহে মুখরিত হয়ে ওঠে।
সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে একটি প্রভাতফেরি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। প্রভাতফেরিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপজেলা প্রশাসন একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ভাষা শহীদদের স্মৃতির প্রতি নীরবতা ও আত্মার মাগফেরাত কামনা করেন। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, মধুপুর প্রেসক্লাব, রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।
সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ করা হয়। সকাল ৯টায় স্কুলকলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রভাতফেরি শহরের প্রধান সড়ক ঘুরে উপজেলা প্রশাসন চত্বরে জমায়েত।
পরে উপজেলা কনফারেন্স হল রুমে আলোচনা সভা আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো: জুবায়ের হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইদুর রহমান ,মধুপুর উপজেলা থানা অফিসার্স ইনচার্জ মো. জাফর ইকবাল,সহ বিভিন্ন সরকারি আধা-সরকারী কর্মচারী ও দল মত নির্বিশেষে শেষে বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ দিবস উদযাপন উপলক্ষে মধুপুর উপজেলা প্রশাসন বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ ছাত্র ছাত্রীদের হতে পুরস্কার তুলেদেন।