ঢাকা | 16 February 2026

টাঙ্গাইলের ৮ আসনে ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 16, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৭ জন প্রার্থীর মধ্যে ২৭ জনই তাদের নির্বাচনী জামানত হারিয়েছেন। প্রদত্ত ভোটের ন্যূনতম এক-অষ্টমাংশ (১২.৫ শতাংশ) ভোট পেতে ব্যর্থ হওয়ায় আইন অনুযায়ী তাদের এই জামানত বাজেয়াপ্ত করা হয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক ঘোষিত নির্বাচনের চূড়ান্ত ফলাফল পর্যালোচনা করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, জেলায় সবচেয়ে বেশি জামানত হারানোর ঘটনা ঘটেছে টাঙ্গাইল-৫ (সদর) আসনে। এখানে জাতীয় পার্টির মোজাম্মেল হক, গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম এবং গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তারসহ মোট ৭ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। অন্যান্য আসনের মধ্যে হলো:

টাঙ্গাইল-১: ৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেনমুহাম্মদ ইলিয়াস হোসেন (জাতীয় পার্টি), হারুন অর রশীদ (ইসলামী আন্দোলন), স্বতন্ত্র প্রার্থী আসাদুল ইসলাম এবং মোহাম্মদ আলী।
টাঙ্গাইলের ৮ আসনে উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী প্রতীক পাওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।

টাঙ্গাইল-২: এখানে জামানত হারিয়েছেন ২ জন মনোয়ার হোসেন সাগর (ইসলামী আন্দোলন) ও হুমায়ুন কবীর তালুকদার (জাতীয় পার্টি)।
টাঙ্গাইল-৩: ২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও রেজাউল করিম (ইসলামী আন্দোলন)।
টাঙ্গাইল-৪: ৩ জন প্রার্থী জামানত হারিয়েছেন লিয়াকত আলী (জাতীয় পার্টি), স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম মিয়া ও আলী আমজাদ হোসেন (ইসলামী আন্দোলন)।
টাঙ্গাইল-৬: এই আসনে জাতীয় পার্টি (জেপি) ও ইসলামী আন্দোলনসহ ৫ জন প্রার্থী জামানত খুইয়েছেন।
টাঙ্গাইল-৭: বাংলাদেশ রিপাবলিকান পার্টির তোফাজ্জল হোসেনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
টাঙ্গাইল-৮: ৩ জন প্রার্থী জামানত হারিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির নাজমুল হাসান।

নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থীকে তার জামানত রক্ষা করতে হলে ওই আসনে প্রদত্ত মোট ভোটের অন্তত ১২.৫ শতাংশ বা আট ভাগের এক ভাগ ভোট পেতে হয়। এর চেয়ে কম ভোট


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ